ট্রেনে তো চড়েছেন, কিন্তু জানেন বন্দে ভারত রাজধানী এক্সপ্রেসের ট্রেন চালকদের বেতন কত?
Know Indian railway loco pilot salary: পরিবহন ব্যবস্থার দিক থেকে যেমন উন্নত ইন্ডিয়ান রেলওয়ে । সাশ্রয়ী মূল্যে আরামদায়ক পরিবহনে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া যায়। তবে কখনো কি মাথায় এসেছে ট্রেন চালক (Loco pilot) মাসিক বেতন কত? তারা কিভাবে চাকরিতে নিযুক্ত হয়? তাহলে জেনে নেয়া যাক বিস্তারিত তথ্য।
পড়াশোনা শেষ করে অনেকেই বাড়িতে বসে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে অন্যতম হলো লোকো পাইলট । এখন জেনে নেয়া যাক লোকো পাইলট হতে গেলে বয়স ও শিক্ষাগত যোগ্যতা কত লাগে আর তার মাসিক বেতন কত? কিভাবে আবেদন করা যায়? এদের কাজ হল ট্রেনের গতিবিধি পর্যবেক্ষণ করা রেল কর্তৃপক্ষ সঙ্গে সংযোগ রাখার, সিগন্যাল পরিবর্তন পর্যবেক্ষণ করা, ট্রেনের ইঞ্জিন ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখাশোনা করা। তবে লোকো পাইলট হল ভারতীয় রেলওয়ে সিনিয়র পোস্ট। যেখানে সরাসরি নিয়োগ করা হয় না। মূলত লোকো পাইলট হতে গেলে প্রথমে সহকারি লোক পাইলট হয়ে অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী লোকো পাইলট হতে হয়। এই জন্য যোগ্যতা লাগে উচ্চমাধ্যমিক এর সঙ্গে আইটিআই ডিপ্লোমা, উত্তীর্ণ সার্টিফিকেট।
Loco pilot ৮ ঘন্টা কাজে প্রাথমিক বেতন শুরু হয় ১৯৯০০ টাকা থেকে। পাশাপাশি দেয়া হয় পরিবহন ভাতা বাড়ি ভাড়া ভাতা মহাগ্র ভাতা। সেক্ষেত্রে ওভারটাইম হতে পারে। এছাড়া লোকো পাইলটে বিভিন্ন বিভাগে বিভিন্ন বেতন দেয়া হয়। যেমন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে ২৫০০০ থেকে ৩৫০০০, লোকো পাইলট (মালগাড়ি) ৪০ হাজার থেকে ৫৬ হাজার টাকা, লোকো পাইলট (মেইল গাড়ি) ৬০ হাজার থেকে ৭৮ হাজার টাকা, প্যাসেঞ্জার লোকো পাইলট ৫০ হাজার থেকে ৬৬ হাজার টাকা, লোকো পাইলট (হাই স্পিড) ৭৭০০০ থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত।
